আন্তজেলা ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার গজনবী স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৭তম পুরুষ আন্তজেলা ভলিবল প্রতিযোগিতা-২০১৬। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রিয়গ্রুপ ও ক্রোণিগ্রুপ। গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, সারা দেশের ৪৮টি দল প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নেয়। সেখান থেকে ১২টি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সঙ্গে সাবেক চ্যাম্পিয়ন ও স্বাগতিক দল অংশ নেবে।