প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী আন্তজেলা ভলিবল (পুরুষ) প্রতিযোগিতায় স্বাগতিক চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ২ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৩-১ সেটে কক্সবাজার জেলাকে হারায় চট্টগ্রাম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার কোষাধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ শোয়াইব, সদস্যসচিব ও বিজয়ী দলের কোচ শামীম আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।