প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আন্তধর্ম বিবাহ আইন বা বিশেষ বিবাহ আইন প্রণয়নের কোনো পরিকল্পনা বা উদ্যোগ বর্তমান সরকারের নেই। এ বিষয়ে মহলবিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।গতকাল সোমবার এক বিবৃতিতে আইনমন্ত্রী এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরকারকে আন্তধর্ম বিবাহ আইন বা বিশেষ বিবাহ আইন না করার আহ্বান জানিয়ে যে বক্তব্যে দিয়েছেন, তার জবাবে আইনমন্ত্রী এ বিবৃতি দেন।আইনমন্ত্রী বলেন, তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আইনজীবী আকছির এম চৌধুরী বিশেষ বিবাহ নিবন্ধক নন।বিবৃতিতে আইনমন্ত্রী শফিক আহমেদ আরও বলেন, বর্তমান সরকার দ্ব্যর্থহীনভাবে বলতে চায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বর্তমান সরকার প্রণয়ন করবে না। বিজ্ঞপ্তি।