আন্তধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের ভীতি ও হতাশা কাটিয়ে আন্তধর্মীয় সংহতি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে শুদ্ধানন্দ মহাথের এই আহ্বান জানান। শুদ্ধানন্দ মহাথের বলেন, কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া ও কোলাগাঁওয়ের বৌদ্ধবিহারসহ বৌদ্ধদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া অকল্পনীয়। সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বৌদ্ধবিহার পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।