প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে দিবাকালীন আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল বুধবার ব্যবসায়ীরা মৌন মিছিল করেছেন। পরে তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এতে বলা হয়েছে, ‘রংপুর এক্সপ্রেস’ নামের একটি আন্তনগর নৈশ ট্রেন চালু আছে। সেই সঙ্গে একটি দিবাকালীন ট্রেনও চালু করতে হবে। মৌন মিছিলে জেলা দোকান মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ হোসেন প্রমুখ অংশ নেন।