আন্তনগর ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেনটি আজ বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে চলাচল করবে। ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ রেলপথে আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো ট্রেনের নামকরণ করা হয়নি।

নেত্রকোনা রেলওয়ে স্টেশনমাস্টার রাফি উদ্দিন জানান, সময় এবং রেললাইনের অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষামূলকভাবে যাত্রীবিহীন ট্রেনটি চলাচল করবে। রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আজ ভোর ছয়টা ১০ মিনিটে ট্রেনটির মোহনগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর কথা। সকাল সাড়ে আটটায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে বেলা দুইটা ১০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা ও বারহাট্টা স্টেশনে যাত্রাবিরতি করবে।