আন্তনগর ট্রেনের দাবিতে নেত্রকোনায় সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তনগর ট্রেনের দাবিতে নেত্রকোনায় গতকাল বৃহস্পতিবার সমাবেশ হয়েছে। নেত্রকোনা নাগরিক আন্দোলনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কোর্ট স্টেশনে এ সমাবেশের আয়োজন করা হয়। নাগরিক আন্দোলনের নেতা মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুন নূর খান, নেত্রকোনার ডায়াবেটিক সমিতির সভাপতি এম এ হামিদ খান, সাংবাদিক সমিতির আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী, চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ, জেলার কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সাংবাদিক সমিতির সদস্যসচিব নাজমুশ শাহাদাৎ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার আটপাড়ায় কৃষি ভর্তুকি কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করতে এসে আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। অথচ তিন বছর পেরিয়ে গেলেও ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন চালু হয়নি।