আন্তনগর ট্রেনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনের দাবিতে জেলা ছাত্রলীগ (জাসদ) গতকাল মঙ্গলবার শহরে মিছিল শেষে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে বিক্ষোভ সমাবেশ করেছে।বেলা ১১টার দিকে শহরের নিমতলা থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে স্টেশনের প্লাটফর্মে গোলাম মো. শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, জাসদ নেতা তরিকুল ইসলাম, আবু হেনা বাবলু, ছাত্রনেতা আবদুল মজিদ, মাসুদুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ২৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ এখন আন্তনগরের পরিবর্তে শাটল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জবাসী এটা মানবে না এবং এ দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। এ ছাড়া রেলপথ সংস্কারে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা।