আন্তনগর ট্রেনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন সার্ভিস চালু এবং রেললাইন সংস্কারে নিম্নমানের পাথর ব্যবহার বন্ধের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।স্থানীয় শহীদ সাটু হলের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটি। এতে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন একরামুল হক, মজিবুর রহমান, রফিক হাসান, রেজাউন নবী, প্রমুখ। বক্তারা বলেন, গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে আন্তনগর ট্রেন সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু এখন আন্তনগর ট্রেনের পরিবর্তে শাটল ট্রেন চালুর পাঁয়তারা করা হচ্ছে। প্রয়োজনে আরও কর্মসূচি দিয়ে আন্তনগর ট্রেন চালুর দাবি আদায় করা হবে।