আন্তনগর ট্রেনের দাবিতে মানববন্ধন
ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেন চালুর দাবিতে গতকাল শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন করা হয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ইউনাইটেড পিস ফাউন্ডেশন জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।এতে সর্বস্তরের দুই শতাধিক মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য দেন ইউনাইটেড পিস ফাউন্ডেশনের নেত্রকোনা জেলার সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেত্রকোনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খাজা হুমায়ুন কবীর, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহনগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক প্রমুখ।বক্তারা অবিলম্বে ঢাকা-নেত্রকোনা আন্তনগর ট্রেন চালু, মোহনগঞ্জ থেকে ধরমপাশা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, শৌচাগার, বাতি, ট্রেনের আসন ও বগির সংখ্যা বৃদ্ধিসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।