আন্তনগর 'হাওর এক্সপ্রেসের' যাত্রা শুরু
ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে যাত্রা শুরু করেছে আন্তনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’। গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুনীল কান্তি পাল। বত্তৃদ্ধতা করেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক, সাংসদ আশরাফ আলী খান, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমঞ্চদ হোসেন, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, মোহনগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
দুপুর ১২টার দিকে ফিতা কেটে ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী। পরে তিনি বারহাট্টা স্টেশন ও নেত্রকোনা বড় স্টেশনে পথসভায় বক্তৃতা করেন।
ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে সকাল সাড়ে আটটায় ছাড়বে এবং ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে মোহনগঞ্জ প্রথম শ্রেণীর (একটি বগি) টিকিট ২৭৫ টাকা, শোভন চেয়ার (দুটি বগি) ২০৫ টাকা ও শোভন (সাতটি বগি) ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।