আন্তনদী সংযোগ প্রকল্পের প্রতিবাদে বাসদের রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত কর্তৃক আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্তের প্রতিবাদে আগামী ২৫-২৮ সেপ্টেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী) গতকাল সোমবার রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ওরায়দুল্যা মুসা, গাইবান্ধা জেলা আহ্বায়ক আহসানুল হাবীব, রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।