প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। উদ্বোধনী খেলায় ফার্মেসি বিভাগ সাত উইকেটে সরকার ও রাজনীতি বিভাগকে পরাজিত করে। টসে জিতে ফার্মেসি বিভাগ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সরকার ও রাজনীতি বিভাগ ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়। জবাবে ফার্মেসি বিভাগ ১১ দশমিক ৫ ওভারে তিন উইকেটে ১০৭ রান তোলে।