আন্তবিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়। এতে প্রত্নতত্ত্ব বিভাগকে ১৩ রানে পরাজিত করে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। সকালে টসে জিতে অর্থনীতি বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ৮ ইউকেটে ১৫৭ রান করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র ইদ্রিস আলী। খেলা শেষে সহ-উপাচার্য মো. আবুল হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি এ টি এম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা কার্যালয়ের পরিচালক মো. সিফাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।