আন্তবিভাগ খেলার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ছেলেদের ব্যাডমিন্টনের চূড়ান্ত পর্বে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাশুকুর রহমান ২-০ সেটে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের রাজিব হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। মেয়েদের টেবিল টেনিসের চূড়ান্ত পর্বে পদার্থবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান ৩-০ সেটে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আবিদা রশিদকে পরাজিত করেন।
খেলা শেষে কোষাধ্যক্ষ আবুল খায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ইতিহাস বিভাগের শিক্ষক হোসনে আরা, শারীরিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।