আন্তবিভাগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল শনিবার আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম ও সিরাজগঞ্জ সদরের নবনির্বাচিত মেয়র সৈয়দ আবদুর রউফ। খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগ একাদশ ১-০ গোলে বাংলা বিভাগ একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।