আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা গতকাল বুধবার বিকেলে শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন, চিকিৎসক আবদুন নূর তুষার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন ও বিডি জবসের ঊর্ধ্বতন কর্মকর্তা বদরুদ্দোজা জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের শিক্ষক ও মডারেটর মাহবুবুল হক। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ এ প্রতিযোগিতায় বাংলা মাধ্যমে সেরা দল নির্বাচিত হয় ও দ্বিতীয় সেরা দল নির্বাচিত হয় আইন বিভাগ। পঞ্চম ইংরেজি আন্তবিভাগ প্রতিযোগিতায় সেরা হয় অর্থ ও ব্যাংকিং বিভাগ এবং দ্বিতীয় সেরা হয় ব্যবস্থাপনা বিভাগ।