আন্তবিভাগ বিতর্ক শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী সপ্তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আজ সোমবার শুরু হচ্ছে। চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।