আন্তবিভাগ ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের পুরোনো খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শরীফ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।