প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার থেকে আন্তবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিকেল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া। এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অর্থনীতি বিভাগ ২-০ সেটে ব্যবসায় প্রশাসন বিভাগকে হারিয়ে দিয়েছে।