আন্তবিভাগ হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। উদ্বোধনী খেলায় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও রসায়ন বিভাগ অংশ নেয়। এতে ৩-২ গোলে রসায়ন বিভাগকে পরাজিত করে জার্নালিজম বিভাগ। জার্নালিজম বিভাগের পক্ষে তিনটি গোলই করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিতুল।