আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা '১৬ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করতে আজ শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা ’১৬।
আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা হলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানবিষয়ক একটি প্রতিযোগিতা। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করবেন।
দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ।
দেশের ৩০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ‘ডুয়েল অফ রোবট কোয়ালিফায়ার রাউন্ড’।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত বিভিন্ন সেমিনারে উপস্থিত থাকবেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান ও হাইটেক কোম্পানি অ্যাপ লম্ব টেক বিডির সিইও সায়ফুল্লাহ।
পুরো প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো।