আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে জানা গেছে, খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা সোয়া ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ১-০ গোলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।