আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এতে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মাহবুবুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) ও কিউটের যৌথ আয়োজনে গতকাল শনিবার বিকেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
দেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এতে অংশ নেয়।