আন্তবিশ্ববিদ্যালয় রোবোটিক ফেস্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি বিশ্ববিদ্যালয়ের ৪২টি দল নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় রোবোটিক ফেস্ট-২০১৬। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য রফিকুল আলম বেগ।
বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবোটিক সোসাইটি অব রুয়েট যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। রোবো রান, মেকানিকস অলিম্পিয়াড ও আইডিয়া কনটেস্ট—এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪২টি দল এবং ১৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফী।