আন্তরাষ্ট্রীয় প্রতিবন্ধিতা সভায় বাংলাদেশের দুটি প্রস্তাব গৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে অনুষ্ঠিত প্রতিবন্ধিতাবিষয়ক উচ্চপর্যায়ের আন্তরাষ্ট্রীয় সভায় বাংলাদেশের দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। পাঁচ দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কৌশল নির্ধারণপত্রে প্রস্তাব দুটি গ্রহণ করা হয়। তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিবন্ধিতাবিষয়ক আঞ্চলিক পরিসংখ্যান পরিশুদ্ধ করা, তথ্যের উৎস সংযোজন এবং প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদার বিষয়টি নিশ্চিত করার জন্য এ দুটি প্রস্তাব উত্থাপন করেন সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস। দুটি প্রস্তাবই সর্বসম্মতভাবে গৃহীত হয়।