আন্তরিক হলে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম থেকেই দুর্নীতি প্রতিরোধ আন্দোলন শুরু করা হবে। এ জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৩০টি সততা সংঘ গড়ে তোলা হয়েছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালনে সর‌্যা ও আন্তরিক থাকলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা কঠিন হবে না।গতকাল শুক্রবার সকালে নগরের পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। সহযোগিতায় ছিল চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স। সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মেজর ফয়সাল পাশা। বিশেষ অতিথি ছিলেন কবি কমরে আলম ও দুদকের উপপরিচালক মোরশেদ আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী। সঞ্চালনায় ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাওন পান্থ। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।