আন্তর্জাতিক অঙ্গনে অভিজাত শ্রেণীতে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আন্তর্জাতিক পরিসরে ‘অভিজাত শ্রেণী’ভুক্ত হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে বিশ্বের উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার কাতারে দাঁড়াল বাংলাদেশও। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিএসইসি এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও বা আইএসকো) গত শুক্রবার রাতে বাংলাদেশকে অভিজাত শ্রেণীভুক্ত করেছে। এতে আইএসকোতে বিএসইসির অবস্থান ‘বি’ থেকে ‘এ’ শ্রেণীতে উন্নীত হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন সংবাদ সম্মেলনে এই অর্জনের কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির কমিশনার হেলালউদ্দিন নিজামী, আরিফ খান ও আবদুস ছালাম সিকদার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।