আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে স্বচ্ছতা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা ও আন্তর্জাতিক অপরাধ আইনের সাতটি বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি অব্যাহত রয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।শুনানিতে আদালত অভিমত দেন, আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন এবং এর আইনে স্বচ্ছতা রয়েছে। আজ সোমবার আবার শুনানি হবে।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে এ রিটটি করা হয়। তাঁদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, প্রথম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।