আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান সম্পদের হিসাব জমা দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তাঁর সম্পদের হিসাব প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছেন। গতকাল বুধবার তাঁর সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি নিজামুল হক তাঁর সম্পদের হিসাব জমা দিয়েছেন। এ নিয়ে ১৬ জন বিচারপতি তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন বলেও তিনি জানান।