আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়। বিচারকদের স্থানস্বল্পতা এবং স্থানসংকুলানের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরাতে এই চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, ‘চিঠিটি আজ হাতে পেয়েছি।’
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পুরাতন হাইকোর্ট ভবনে চলছে।