আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার নিয়োগ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ঢাকার ট্রাইব্যুনাল-৩-এর সদস্য (জেলা জজ) শাহিনুর ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আইনের ১৯৭৩ এর ৬ ধারা অনুযায়ী রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আইন মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক (যুগ্ম জেলা জজ) সেলিম মিয়াকে একই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত দপ্তরাদেশ জারি করেছে।