প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধের মামলা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল বুধবার আবারও পিরোজপুরে গেছে। এই নিয়ে তদন্ত দল পঞ্চমবারের মতো পিরোজপুরে গেল।তদন্ত দলের প্রধান ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন জানান, একজন পরিদর্শকসহ এ দলে মোট ছয়জন সদস্য রয়েছেন। তদন্ত দলের সদস্যরা পিরোজপুর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলবেন।