আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান পালন
কুড়িগ্রাম ও নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, ইউএনও আমিন আল পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, অধ্যক্ষ প্রকৌশলী জমিদার রহমান, অধ্যক্ষ হারুন-অর-রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ প্রকৌশলী মোসলেম উদ্দিন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ ছাড়া বেসরকাির সংস্থা আরডিআরএস বাংলাদেশ তাদের ইউনিয়ন ফেডারেশনের সহযোগিতায় জেলার ৫৫টি ইউনিয়নে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।