আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিনে আদিবাসী দিবস পালিত হয়।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, পাঁচ হাজার জনগোষ্ঠীতে বিভক্ত আদিবাসীরা বিশ্বের প্রায় ৯০টি দেশে বসবাস করছে। বিশ্ব জনসংখ্যার পাঁচ শতাংশের বেশি এই আদিবাসীদের সংখ্যা আনুমানিক ৩৭ কোটি। আদিবাসীদের সমস্যা সমাধানে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের আদিবাসী দিবসের স্লোগান—‘আদিবাসীদের লক্ষ্য: স্বকীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধারণে রচনা করি নিজেদের ভবিষ্য ৎ ’।আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হবে। একই সঙ্গে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিবাসী জনগোষ্ঠী থেকে নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ও আদিবাসী ফোরামের যৌথ আয়োজনে ‘আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমি ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমি কমিশনের গুরুত্ব ও কার্যকারিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে রাজধানীর এলজিইডি মিলনায়তনে।