আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিনাজপুর ও জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস জয়পুরহাটে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠী অধিকার নিশ্চিতকরণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কমিটি দিনাজপুর জেলা শাখার সভাপতি বাবু বিশ্বনাথ সিংয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ধনঞ্জয় মহন্ত, শ্যামল ব্যানার্জি, বিধুভূষণ প্রমুখ। দুপুরে জয়পুরহাট শহরে জেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে জয়পুরহাট প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবি দাস। বক্তব্য দেন কমল মিনিজ, সুভাষ তিরকি, রবিন সিং, শ্যামাচরণ সিং, যতীন বারোয়ার, শ্যামলী মিনিজ প্রমুখ। আদিবাসী নেতারা অবিলম্বে তাদের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ ও চাকরির কোটা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান।