আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই) অংশ নিতে ১৮ সেপ্টেম্বর ইতালিতে যাচ্ছে বাংলাদেশ দল।ইতালির সিরমিওন ও মন্টিকিয়ারি শহরে ২৩ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।আইওআইর লক্ষ্য, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মেধাকে স্বীকৃতি দেওয়া। এবারই প্রথম বাংলাদেশ এতে অংশ নিচ্ছে।গতকাল শুক্রবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক মোহাম্মদ কায়কোবাদ।লিখিত বক্তব্যে মোহাম্মদ কায়কোবাদ বলেন, প্রতিটি দেশের দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়। বাংলাদেশের দলটিও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।বাংলাদেশ দলে রয়েছেন ধনঞ্জয় বিশ্বাস (এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদক বিজয়ী), নাফিস সাদিক, নূর মুহাম্মদ শফিউল্লাহ (এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক বিজয়ী) ও বৃষ্টি সিকদার।এ বছর আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে প্রায় ৯০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন। বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি গ্রুপ।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউআইটিএসের উপাচার্য মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য কে এম সাইফুল ইসলাম খান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিচালক মুহাম্মদ আনোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।