আন্তর্জাতিক উদ্ভাবনী পুরস্কার পেল বিসিএসআইআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবন ও আবিষ্কার প্রদর্শনে তৃতীয় স্থান অধিকার করে স্বর্ণপদক ও সনদ পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। ইরানের তেহরানে অনুষ্ঠিত তৃতীয় এজেআর রিজিওনাল ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস এক্সিবিউশনে অংশ নিয়ে বিসিএসআইআর এ পুরস্কার জিতেছে। ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনীতে মোট ১৭টি দেশের প্রতিনিধিরা তাঁদের উদ্ভাবন ও আবিষ্কারগুলো প্রদর্শন করে। এতে বিসিএসআইআর নিম, টুথপেস্ট, সাবান, ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, মাছ ও দুধে ফরমালিনের উপস্থিতি শনাক্তকরণ যন্ত্র, লবণে আয়োডিন শনাক্তকরণের সলিউশন ইত্যাদি উদ্ভাবন ও আবিষ্কার প্রদর্শন করে। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তা বাঁধন সাহা ও মো. সাঈব সাহারিয়ার প্রতিনিধিত্ব করেন। ইরানের ন্যাশনাল এলিট ফাউন্ডেশন, আইওআর-এআরসি ও রিজিওনাল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। বিজ্ঞপ্তি।