আন্তর্জাতিক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি-বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি বিশেষজ্ঞ হিদেমিৎসু ফুরুল্কাওয়া।