আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটিইউ ঘোষিত আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে বিসিসির সভাকক্ষে বুট ক্যাম্পের আয়োজন করা হয়।
আইটিইউ ঘোষিত আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে বিসিসির সভাকক্ষে বুট ক্যাম্পের আয়োজন করা হয়।

একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে উদ্ভাবনী ভাবনার বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশের মেয়েরাও তথ্যপ্রযুক্তিতে মেধার স্বাক্ষর রাখতে পারবে। এ জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। আজ বৃহস্পতিবার ‘গার্লস ইনোভেশন বুট ক্যাম্প’ শীর্ষক এক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বিসিসির সভাকক্ষে এ বুট ক্যাম্পের আয়োজন করে। সারা দেশে থেকে ৬০ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী এই বুট ক্যাম্পে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেন, ‘পাটের জিন-নকশা উন্মোচনের মাধ্যমে নতুন এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। তথ্যপ্রযুক্তি ও বায়ো টেকনোলজিস্টদের এখন সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যৌথভাবে কাজ করা প্রয়োজন।’ এ সময় আরও বক্তব্য দেন ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান ও বিসিসির পরিচালক প্রকৌশলী এনামুল কবীর। বিজ্ঞপ্তি।