আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৯ মে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, তিন বাহিনীর প্রধানেরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পৃথক বাণী দিয়েছেন।ভোর ছয়টায় ‘পিসকিপারস রান’-এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। কর্মসূচির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমের ওপর প্রদর্শনী আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। কোয়ালিশন অব লোকাল এনজিওস, বাংলাদেশ (সিএলএনবি) আজ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে।