আন্তর্জাতিক জুনিয়র টেনিসের মেইন ড্র'র খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ২৪তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক এককে হংকংয়ের ভিশাল চুগনি, ওমানের গেনেশান ও দর্শন শুরেস, সিরিয়ার করিম বাতাসনে, গ্রেট ব্রিটেনের জিয়ান আহমেদ, চাইনিজ তাইপের উই কাই ওয়েং, বাংলাদেশের রুবেল হোসেন ও কাউসার আলী, ইরানের ক্লমার্স ভারাসটেক এবং ভারতের মেঘভারগব পাটেল, সুন্দর আরবিন্দ, গুনজন যাদব, শুরেস গুপ্তা, কারান শ্রীবাস্তব, অর্জুন মাহাদেরান ও অমিত বেনিয়াল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর বালিকা এককে উঠেছে ভারতের জিতাসা শাস্ত্রী, চৈতালী দিনাত নাথ দে, গৌরী আগারওয়াল, সেরা মেনিজেস, ললিতা দেভারাতাকুন্ডা, নিদা শহীদ কামাল ও প্রতিক্ষা সেন, নেদারল্যান্ডসের লিয়ান ত্রান, কোরিয়ার দিই কিং, শ্রীলঙ্কার আতিদ্য কুমারানে এবং চীনের হাইবো ঝাও, জিং জিং ইয়ান ও জিয়াও হু। আজ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।