আন্তর্জাতিক দরপত্র বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র বাতিলের দাবি জানিয়েছেন প্রেস মালিক কর্মকর্তা-কর্মচারীরা।গতকাল বুধবার এই দাবিতে তাঁরা মতিঝিলের পাঠ্যপুস্তক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক দরপত্র প্রত্যাহার করা না হলে মুদ্রণশিল্প মালিকেরা প্রাথমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন।অনুষ্ঠানে পাঠ্যবই মুদ্রণের সঙ্গে জড়িত বিভিন্ন সমিতির নেতাদের মধ্যে শহীদ সেরনিয়াবাত, তোফায়েল খান, আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি