আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে শোভাযাত্রা, সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ, নওগাঁ, গুরুদাসপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে শোভাযাত্রা শেষে মানববন্ধনের আয়োজন করা হয়। এরপর প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।
নওগাঁ: সকালে শহরের পিটিআই চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক। পরে পিটিআই মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওয়ালীউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী, উপসহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রাজকুমার আগরওয়াল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসিমা আক্তার বক্তব্য দেন।
গুরুদাসপুর: শহীদ সামসুজ্জোহা কলেজ থেকে শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার। বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারমাণী, সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আলমগীর কবির, কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, ওসি মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।