আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস গতকাল রোববার পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সংস্থা এসডিআই, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেম।
উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউএনও মুহমঞ্চদ শাহীন ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী প্রমুখ।