আন্তর্জাতিক নারী দিবসে ইয়ামাহার সঙ্গে নারীদের পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(#BreakTheBias) স্লোগান নিয়ে এবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে সারা বিশ্বে। সব দেশের নারীদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারী বাইকাররাও পিছিয়ে নেই কোনো দিক থেকে। সেই নারীদের সাহস জোগাচ্ছে ইয়ামাহা বাংলাদেশ। ৮ মার্চ দেশের সব নারী বাইকারকে নিয়ে ঢাকায় সর্ববৃহৎ শোভাযাত্রা করেছে ইয়ামাহা। সব মিলিয়ে প্রায় ১১৬টি বাইক ও দুই শতাধিক নারী বাইকার অংশ নেন এই শোভাযাত্রায়।

শোভাযাত্রাটি ইয়ামাহার নতুন শোরুম তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার থেকে শুরু করে হাতিরঝিল ঘুরে আবার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে ফিরে আসে। যেখানে সব নারী বাইকার নিজেদের সম্পূর্ণ রাইডিং নিরাপত্তা নিশ্চিত করে শোভাযাত্রায় অংশ নেন।

শুধু ঢাকাতেই নয়, একযোগে একই দিনে আরও ৬টি জেলাতে (চিটাগাং, বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ) ইয়ামাহার উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। যেখানে সব মিলিয়ে চার শতাধিক নারী বাইকার অংশ নেন।

এ ছাড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমানে স্পিড গার্ল রাইডিং ট্রেইনার হান্টের মাধ্যমে ৬৪ জেলার নারী ট্রেইনার নিয়ে কাজ শুরু করেছে ইয়ামাহা। প্রতিটি জেলায় যেসব নারী মোটরসাইকেল চালানোর ইচ্ছা থাকা সত্ত্বেও প্রশিক্ষক এবং সুযোগ-সুবিধার অভাবে প্রশিক্ষণ নিতে পারছেন না, তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই এ ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে এসিআই মোটরস লিমিটেড।