আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আজ মঙ্গলবার থেকে আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত জাতিসংঘের আহ্বানে পক্ষকালব্যাপী চলবে নারী নির্যাতনবিরোধী নানা প্রচার।
নারী নির্যাতন বন্ধে জাতিসংঘের ইউনাইট ক্যাম্পেইনের অংশ হিসেবে আজকের দিনে বাড়ির চারপাশ কমলা রঙে রাঙানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
নিজের ও প্রতিবেশীর বাড়ি, বাড়ির কাছে মুদি দোকান, গ্যাস স্টেশন, সিনেমা হল, নাপিতের দোকান, স্কুল, লাইব্রেরি, ডাকঘর কমলা রঙে রাঙিয়ে নারী নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টির কথা বলেছে জাতিসংঘ।
১৭ ডিসেম্বর ১৯৯৯ জাতিসংঘ থেকে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশেও আজ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পক্ষকালব্যাপী প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।