আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মুন্সিগঞ্জে শোভাযাত্রা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি শহরের পুরাতন কাছারি এলাকার জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি শোভাযাত্রা বের করে। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নারী নির্যাতনবিরোধী এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির জেলা আহ্বায়ক খালেদা খানম।