আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৫ নভেম্বর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিরোধ পক্ষ পালন করবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন।দক্ষিণ আমেরিকার ডমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১৯৬০ সালের ২৫ নভেম্বর প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামে তিন বোনকে হত্যা করা হয়। নারীর ওপর এই নির্যাতন বিশ্বের নারীসমাজে আলোড়ন তোলে। ১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।