আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করেছেন সব শ্রেণির নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় নার্সিং ইনস্টিটিউট থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নার্সিং ইনস্টিটিউটে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মতিয়ারা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের জেলা পাবলিক হেলথ নার্স শীষ মোহাম্মদ প্রমুখ। এ সময় নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস ও আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা হয়।